শুধু ধর্মীয় ইস্যুতে বাইতুল মোকাররমের সামনে দাঁড়িয়ে হুংকার দেওয়ার নাম রাজনীতি নয়।

 

শুধু ধর্মীয় ইস্যুতে বাইতুল মোকাররমের সামনে দাঁড়িয়ে হুংকার দেওয়ার নাম রাজনীতি নয়।

ইসলামের ওপর আঘাত এলে তার জোরালো জবাব দেওয়া যেমন আমাদের দায়িত্ব, তেমনি মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা, পেটে ভাতের দেওয়া, জানমাল ও ইজ্জতের নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য কাজ করাও রাজনীতির অবিচ্ছেদ্য অংশ।

আমরা মসজিদ-মাদরাসার চার দেয়ালের ভেতরে নিজেদের সীমাবদ্ধ রাখতে চাই না। জনসম্পৃক্ত, গণমুখী ও কল্যাণমুখী রাজনীতি গড়ে তুলতে চাই। 

একই সঙ্গে দেশের স্বার্থ, ইসলামের মর্যাদা এবং জাতীয় প্রশ্নগুলো তুলে ধরতে আন্তর্জাতিক পরিসরেও শক্তিশালী ও গ্রহণযোগ্য অবস্থান তৈরি করতে চাই। দেশ-বিদেশের নীতিনির্ধারক, কূটনৈতিক মহল ও প্রভাবশালী মহলের সঙ্গে গঠনমূলক যোগাযোগও সেই দায়িত্বশীল রাজনীতিরই অংশ।

আর যারা অযু-গোসল শিখানোর জন্য রাজনীতি করেন , তাদের প্রতি সম্মান রেখেই বলব, আপনারা বরং দাওয়াতুল হকে যোগ দিয়ে শায়েখে যাত্রাবাড়ীর হাতকে শক্তিশালী করুন। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। 

কিন্তু রাজনীতিকে তার বিস্তৃত দায়িত্ব, বাস্তবতা ও রাষ্ট্র পরিচালনার পরিসর থেকে সংকুচিত করে দেখবেন না।


কিফায়াতুল্লাহ রাহমানী