খেলনা ব/ন্দুকের বিজ্ঞাপনকে 'মাদ্রাসায় অ/স্ত্র প্রশিক্ষণ' দাবি: 'দ্য ডিসেন্ট'-এর ফ্যাক্ট চেকে ভুয়া প্রচারের আসল রূপ

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছিল—মাদ্রাসার ভেতরে শিক্ষার্থীদের ভারী আ/গ্নে/য়াস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 

তবে তথ্য যাচাইকারী জনপ্রিয় পোর্টাল 'দ্য ডিসেন্ট' (The Dissent)-এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে চমকপ্রদ তথ্য। বিষয়টি কোনো অ/স্ত্রের প্রশিক্ষণ ছিল না, বরং একটি খেলনা ব/ন্দু/ক বিক্রির বিজ্ঞাপনের ভিডিওর অডিও পরিবর্তন করে এই বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

ভুয়া দাবির সূত্রপাত:

‘Tipu Rahman Chowdhury’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের ভেতর একজন ব্যক্তি রা/ইফেল জাতীয় একটি আ/গ্নে/য়াস্ত্র প্রদর্শন করছেন এবং পাশে হেলমেট পরা অন্য এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। পোস্টটিতে দাবি করা হয়, মাদ্রাসার ভেতরে ছাত্রদের অ/স্ত্র শেখানো হচ্ছে। মুহূর্তের মধ্যেই একাধিক ফেসবুক আইডি থেকে একই দাবিতে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

'দ্য ডিসেন্ট'-এর অনুসন্ধানে আসল সত্য:

ঘটনার সত্যতা যাচাই করতে দ্য ডিসেন্ট ডেস্ক ভাইরাল ভিডিওটির বিভিন্ন ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ চালায়। অনুসন্ধানে ‘Badhon's World’ নামের একটি ফেসবুক পেজে গত ১০ আগস্ট আপলোড করা মূল ভিডিওটি পাওয়া যায়।

দ্য ডিসেন্ট জানায়, মূল ভিডিওটি মূলত জেল ব্লাস্টার বা খেলনা বন্দুকের (Toy Gun) প্রচারের জন্য তৈরি একটি বিজ্ঞাপন ছিল। উক্ত ভিডিওতে পরিষ্কারভাবে বলা হয়েছিল, এটি মুভির শুটিং কিংবা ফা/য়ারিং গেম খেলার কাজে ব্যবহৃত একটি ‘জেল ব্লা/স্টার গা/ন’, যেখানে

বু/লে/টের জায়গায় ম্যাজিক বল বা জেল বু/লেট ব্যবহার করা হয় এবং এতে কোনো ক্ষতি হয় না। দুষ্কৃতকারীরা মূল ভিডিওটি ডাউনলোড করে এর অডিও অংশটি কেটে বা পরিবর্তন করে এক সম্পূর্ণ ভিন্ন ও ভুয়া গুজব ছড়িয়ে দেয়।

তথ্যের এই যুগে যেকোনো চাঞ্চল্যকর ভিডিও শেয়ার করার আগে তা যাচাই-বাছাই করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।