মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের কুরুচিপূর্ণ পোস্ট:


কওমি অঙ্গনের শীর্ষ মুরুব্বি ও প্রবীণ আলেম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে জড়িয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে।

সম্প্রতি ইলিয়াস হোসেন তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর ছবি বিকৃত করে এবং আপত্তিকর মন্তব্য জুড়ে দিয়ে একটি পোস্ট শেয়ার করেন। প্রবীণ এই শীর্ষ আলেমকে নিয়ে এমন কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য কোনোভাবেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা।

পোস্টটি ছড়িয়ে পড়ার পরপরই সাধারণ ধর্মপ্রাণ মানুষ এবং কওমি অঙ্গনের সাথে সংশ্লিষ্টরা এর তীব্র প্রতিবাদ জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে লিখছেন, একজন জ্যেষ্ঠ আলেমকে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ ট্রল বা মন্তব্য কেবল অশোভনই নয়, বরং চরম ধৃষ্টতা। অনেকেই একে সস্তা সস্তা প্রচারণার চেষ্টা এবং নীতিহীন সাংবাদিকতার বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছেন।

ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানিয়ে নেটিজেনরা ইলিয়াস হোসেনের এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।