জানাজায় ইসরায়েলি ড্রোন হামলা: গাজায় ঝরল আরও ১৪ প্রাণ

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান ও ড্রোন হামলায় নতুন করে আরও ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে একটি জানাজার নামাজ চলাকালীন ড্রোন হামলায় ঘটনাস্থলেই ৮ জন প্রাণ হারান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, উপত্যকার বিভিন্ন এলাকায় ধারাবাহিক হামলার অংশ হিসেবে এই বর্বরতা চালানো হয়। জানাজার নামাজ ছাড়াও অন্যান্য এলাকায় পৃথক হামলায় আরও ৬ জন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। যুদ্ধবিরতির সব আহ্বান উপেক্ষা করেই গাজাজুড়ে এই আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল।