দেশে প্রথমবার ‘জাতীয় তাফসির প্রতিযোগিতা-২০২৬’ শুরু করছে সরকার

সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশে প্রথমবারের মতো ‘জাতীয় তাফসির প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন করতে যাচ্ছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন। শনিবার (১৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে যোগ্য বাংলাদেশি নাগরিকদের অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

প্রতিযোগিতাটি দুটি গ্রুপে (অনূর্ধ্ব ৩০ বছর এবং অনূর্ধ্ব ৪০ বছর) বিভাগীয় পর্যায় থেকে শুরু হয়ে জাতীয় পর্যায়ে শেষ হবে। এতে অংশ নিতে পারবেন মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষার্থী, শিক্ষক, ইমাম ও গবেষকেরা। আগ্রহীদের আগামী ৩১ আগস্ট ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের ঢাকায় বিশেষ প্রশিক্ষণ দিয়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন পাবেন ২ লাখ টাকা, প্রথম রানার্সআপ (দুইজন) পাবেন দেড় লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ (দুইজন) পাবেন ১ লাখ টাকা করে (সঙ্গে ক্রেস্ট ও সনদপত্র)। এছাড়া বিভাগীয় পর্যায়ের প্রথম ৩ জন যথাক্রমে ২০, ১৫ ও ১০ হাজার টাকা করে পাবেন