মাদ্রাসা ও আলেমদের হেয় করতে সাজানো চক্রান্ত: ভুয়া ভিডিও ছড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে ফুসে উঠেছে জনতা



কতিপয় অপশক্তি ও সংগঠিত "বট বাহিনী" উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের ইসলামি শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা এবং আলেম-ওলামাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মরিয়া হয়ে উঠেছে। অতি সম্প্রতি এর এক নগ্ন ও জঘন্য উদাহরণ সামনে এসেছে, যেখানে অন্য দেশের পুরনো হৃদয়বিদারক ভিডিওকে বাংলাদেশের মাদ্রাসার ঘটনা বলে চালিয়ে দেয়ার জঘন্য চক্রান্ত করা হয়েছে।

ফ্যাক্ট-চেকিং সংস্থা Rumor Scanner-এর অনুসন্ধানে উন্মোচিত হয়েছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে মাদ্রাসার নামে যে সহিংস ভিডিওটি ছড়ানো হচ্ছিল, সেটি প্রকৃতপক্ষে আলজেরিয়ার একটি ঘটনা।

অথচ একটি চিহ্নিত গোষ্ঠী ভিডিওটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে "বাংলাদেশের মাদ্রাসার ঘটনা" হিসেবে চালিয়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালায়।

এই ধরনের হীন চক্রান্তের মূল উদ্দেশ্য হলো—এদেশের স্বনামধন্য মাদ্রাসাগুলোকে বিতর্কিত করা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের ষড়যন্ত্র করা এবং আলেম-ওলামাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া। 

সত্য সামনে আসার পর সাধারণ জনগণের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

দেশপ্রেমিক ও সাধারণ নাগরিকরা এই প্রোপাগান্ডা ও বট বাহিনীর হীন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। মিথ্যা ও গুজব ছড়িয়ে আলেম সমাজ ও মাদ্রাসাকে হেয় করার এই অপচেষ্টা কোনোভাবেই মেনে নেয়া যায় না। সর্বস্তরের জনগণ অনতিবিলম্বে এসব বিভ্রান্তিকর অপপ্রচার বন্ধের দাবি জানিয়েছেন এবং এ ধরনের গুজব তৈরিকারী প্রোপাগান্ডাবাজদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।