রাজনীতি ও সামাজিক অঙ্গনে ছড়িয়ে পড়া দ্বিমুখী নীতি (ডাবল স্ট্যান্ডার্ড) এবং অন্ধ দলকানা আচরণের তীব্র সমালোচনা করে বার্তা দিয়েছেন তরুণ আলেম ও লেখক আইনুল হক কাসেমী। তিনি কেবল প্রতিপক্ষের সমালোচনা না করে নিজেদের ভুলত্রুটি শুধরে ‘ইহতিসাব’ বা গঠনমূলক আত্মসমালোচনার তাগিদ দিয়েছেন।
তাঁর ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো—
মাও. মামুনুল হক হাফি. তাঁর বিবাহিতা দ্বিতীয় স্ত্রী নিয়ে রিসোর্টে যাওয়ার সেই কাহিনীতে লীগ, রাম, বাম ও চুশীলদের সুরে সুর মিলিয়ে ৫০১ বলে ট্রল করতে মোটেও কম যাননি আপনারা। এমনকি আজও করেন রীতিমতো সেই নোংরামি।
আজ আপনাদের এমপির পুরোনো স্ক্যান্ডেল লিক হয়েছে। উপায়ান্তর না পেয়ে রাতেই সেটা এআই দাবি করলেন। কিন্তু ফ্যাক্ট চেকে এআই নয়; বরং বাস্তব প্রমাণিত হলে এখন দ্বিতীয় স্ত্রী দাবি করছেন!
আপনারা এত ডাবল স্টান্ডারবাজি কীভাবে করতে পারেন?! ন্যূনতম লজ্জাবোধও তো থাকার কথা ছিল। ঠিক এই ধরণের চেহারা প্রদর্শনের ক্ষেত্রে আপনারা প্রবাদপ্রতিম। ঠিক এই কারণেই আপনাদেরকে অনেক লোকে ঘৃণা করে, সেটা কি কখনও ভেবে দেখেছেন?
হ্যাঁ, আপনাদের মধ্যে বিবেক ও বোধসম্পন্ন হাতেগোনা কিছু ভাই আছেন, যাদেরকে এ ব্যাপারে সাফাই না গেয়ে আত্মসমালোচনামূলক লেখালেখি করতে দেখেছি। তাদেরকে মোবারকবাদ।
"ইহতিসাব" শুধু সাংগঠনিক ফর্মালিটি না রেখে বাস্তবিক ময়দানে সেটার ওপর আমল করুন। এতে করে আপনাদের ডাবল স্টান্ডারবাজি চোখে পড়বে। মানসিক দিক দিয়ে উন্নয়ন ঘটবে।
